Posts

Our new website

Www.comillaroitijjo.com

ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় কুমিল্লা

Image
  কুমিল্লার জেলার পাদুয়ার বাজার, বিশ্বরোডে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ১৬ই নভেম্বর ২০১২  সালে এর কার্যক্রম শুরু করার অনুমতি লাভ করে।

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা

Image
বাংলাদেশে উচ্চ শিক্ষার বিস্তারে সরকারি উদ্যোগের পাশাপাশি বহু বেসরকারি উদ্যোক্তাও উদ্যোগ গ্রহণ করে আসছেন। বর্তমানে দেশে প্রায় ৯৫ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা পেয়েছে বেসরকারি উদ্যোগেই। তেমনই একটি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কোটবাড়ি, কুমিল্লায় অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত বাংলাদেশের ৮০ তম বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০০১ সাল থেকে তৃণমূল পর্যায়ে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে কাজ করা আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী শিক্ষা ফাউন্ডেশন ২০১৩ সালে উক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করার উদ্যোগ নেয়। বাংলাদেশ সরকারের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এড. আবদুল মতিন খসরু, এম.পি ও সিসিএন শিক্ষা পরিবারের প্রধান নির্বাহী, সিসিএন পলিটেকনিক ও সিসিএন মডেল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বিশিষ্ট কমপিউটার বিষয়ক বই লেখক মো. তারিকুল ইসলাম চৌধুরীর যৌথ প্রচেষ্টায় ২০১৪ সালে অনুমোদন পায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সিসিএন ইউ...

বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা

Image
অবস্থান বিশ্ববিদ্যালয়টি কুমিল্লা থেকে পশ্চিমে ময়নামতি সেনানিবাসের শহীদ মোস্তফা কামাল গেটে অবস্থিত।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Image
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৬ টি অনুষদের  ১৯টি বিভাগ  সমূহ প্রকৌশল অনুষদ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিজ্ঞান অনুষদ ফার্মেসী। পদার্থ বিজ্ঞান। রসায়ন। পরিসংখ্যান। গণিত। ব্যবসায় শিক্ষা অনুষদ হিসাব ও তথ্য ব্যবস্থাপনা। মার্কেটিং। ব্যাবস্থাপনা শিক্ষা। ফিন্যান্স ও ব্যাংকিং। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ লোক প্রশাসন। নৃবিজ্ঞান। বাংলা। ইংরেজি। প্রত্নতত্ত্ব। গণযোগাযোগ সাংবাদিকতা। অর্থনীতি। আইন অনুষদ আইন।

জার্মানিতে শীতের শেষে গরমের আগমনে।

Image

rhein river,bonn, Germany

Image

প্রকৃতির সৌন্দর্য।

Image

কুমিল্লা শহরে অবস্থিত হাসপাতাল/ক্লিনিকের নাম ও ঠিকানা।

Image
কুমিল্লা শহরে অবস্থিত হাসপাতাল/ক্লিনিকের নাম ও ঠিকানা ১. মিডল্যান্ড হাসপাতাল প্রাঃ লিঃ, রাম ঘাটলা, (লাকসাম রোড) কান্দির পাড়, কুমিল্লা।মোবাঃ ০১৭১১৭৯৫৭৪০ ২. মুন হাসপাতাল প্রাঃ লিঃ, ঝাউতলা, কুমিল্লা। টেলিফোনঃ ৬৫৪৭১, ৬৮১৬১ ৩. সিডি প্যাথ হাসপাতাল প্রাঃ লিঃ, মেটারনিটি রোড, বাদুরতলা, কুমিল্লা ৭৬৫২৭, ৬৮০৮০ ৪. হেলথ এন্ড ডক্টরস হাসপাতাল, ঝাউতলা, কুমিল্লা। ০১৭১১৮১৫০৬০ ৫. মুক্তি হসপিটাল, রেইস কোর্স, কুমিল্লা। ০১৭১১৭৯৬৯০৫ ৬. নুরপুর মাতৃসদন ক্লিনিক, (হাসপাতাল) এন্ড প্যাথলজী (প্রাঃ), সুলতানা কটেজ তেলিকোনা, কুমিল্লা। ০১৭১১-১৭৭৯২৪ ৭. মীম হসপিটাল, শাসনগাছা, রেইস কোর্স, কুমিল্লা. ০১৭১১-৩৮৬৫০১ ৮. মিশন হাসপাতাল, শাসনগাছা, কুমিল্লা। ০১৭৩৯-১৪২১৭০ ৯. রোকেয়া মেটারনিটি ক্লিনিক, দিগম্বরীতলা, কুমিল্লা। ০১৭১১-৪৮৫০৮৬ ১০. নিউরন হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, রেইস কোর্স, কুমিল্লা। ০১৭১৭-৩২৩৩০৫ ১১. ফয়সাল হাসপাতাল, আয়ুব ম্যানশন, চকবাজার, কুমিল্লা। ১২. কুমিল্লা সিটি হাসপাতাল (প্রাঃ) লিঃ, বাদুরতলা, কুমিল্লা। ০১৮১৯-৬০৭১৫৬ ১৩. কুমিল্লা মেটারনিটি ক্লিনিক, ৬৯৯, রামমালা রোড, ঠাকুরপাড়া, কুমিল্লা। ০১৭১...

জাতীয় দলে অনিয়মিত কুমিল্লার শামসুর।

Image
বাংলাদেশের প্রথম-শ্রেণী এবং লিস্ট এ-এর ক্রিকেটার । শামসুর রহমান এর  জন্ম হয় ৫ জুন, ১৯৮৮ সালে কুমিল্লা । তিনি ডান হাতি ব্যাটসম্যান এবং ডান হাতি মিডিয়াম পেস বোলার। শামসুর রহমান প্রথম-শ্রেণীর প্রথম সেঞ্চুরিটি আসে চট্টগ্রামের বিভাগের বিপক্ষে, এছাড়াও তার ৪টি প্রথম-শ্রেণীর অর্ধ-শতক রয়েছে। সীমিত ওভারের ম্যাচে জিম্বাবুয়ে 'এ' দলের বিপক্ষে তার ২টি অর্ধ-শতক রয়েছে, যার মধ্যে একটির সর্বোচ্চ ৬৩। শামসুর রহমান ২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লীগে রংপুর রাইডার্সের হয়ে খেলেন এবং সাংবাদিকদের ভোটে টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেন ১২ ম্যাচে ৬টি অর্ধশতকসহ ৪২১ রান করেন। তারপর ৩১ মার্চ ২০১৩ সালে তার T20 এবং ৩১ অক্টোভর নিউজিল্যান্ডের বিপক্ষ্যে তার ওডি আই অভিষেক ঘটে।

বিশ্বের ৭ দেশে যাচ্ছে বরুড়ার লতি

Image
কুমিল্লার ঐতিহাসিক লালমাই পাহাড়ের কোল ঘেঁষে বরুড়া উপজেলার অবস্থান। জেলা সদর থেকে ২৫ কিঃ মিঃ দূরে অবস্থিত। কচুর লতি চাষের জন্য বিখ্যাত এ উপজেলা। এখানকার লতি দেশের বিভিন্ন জেলার চাহিদা মিটিয়ে দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে বিশ্বের প্রায় সাতটি দেশে। এ উপজেলার একটি বাজারের নাম কাদবা। সপ্তাহে শনিবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে উৎপাদিত লতি নিয়ে চাষীরা ভিড় করেন এই কাদবা বাজারে। এছাড়া উপজেলার মন্তুর বাজার, শরাফতি পদুয়ার বাজার, বাতাইছরি পুরান বাজার, নতুন বাজার, শিকারপুর, জালগাও, দরগারনামা, পদুয়া, ভবানীপুর, মুগুজি, নিচিন্তপুর, চৌমুহনী, বরুড়া চান্দিনা রোডে অস্থায়ী সবজি বাজারগুলোতে লতি বিক্রি হয়। এখান থেকে পাইকারি ব্যবসায়ীরা তা কিনে পাঠাচ্ছেন ঢাকা-চট্টগ্রামে। সেখান থেকে বিশেষ ব্যবস্থায় প্যাকেট করে রপ্তানি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। আসছে বৈদেশিক মুদ্রা বিক্রেতারাও বাজার দাম ভালো পাওয়ায় দিন দিন এর উৎপাদনও বাড়ছে ব্যাপকভাবে। তবে কালের পরিক্রমায় কাদবা বাজারটি এখন জেলার বৃহৎ লতির বাজার হিসেবে স্বীকৃতি লাভ করেছে। স্থানীয় সূত্র জানায়, সাপ্তাহিক হাটের দু’দিন বরুড়ার শর...

প্রাচীন সভ্যতার নিদর্শন কোটিলা মুড়া

Image
স্থানীয়ভাবে প্রত্নস্থানটি কোটিলা মুড়া নামে পরিচিত। খননের ফলে এখানে পাশাপাশি নির্মিত প্রধান তিনটি বৌদ্ধ স্তূপের নিদর্শন আবিস্কৃত হয়েছে। এ স্তূপগুলি বৌদ্ধ ধর্মের ত্রি-রত্নের (বুদ্ধ, ধর্ম ও সংঘ) প্রতীক। খননে সাত-আট শতকের দু'টি পাথরের মূর্তি, প্রচুর অদগ্ধ সীলমোহর ও নিবেদন স্তূপ এবং শেষ আব্বাসীয় খলিফা মু'তাসিম বিল্লাহর (১২৮২ - ১২৫৮) একটি স্বর্ণ মুদ্রা পাওয়া গিয়েছে। ফলে স্থাপনাটি সাত শতক থেকে তের শতক পর্যন্ত কার্যকর ছিল বলা যায়।
Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Image
coming soon
,

শাহ সুজা মসজিদ

Image
শাহ সুজা মসজিদ ৩৫২ বছর ধরে কুমিল্লায় জেলায় স্ব মহিমায় টিকে আছে। এ মসজিদের নামকরণ, প্রতিষ্ঠাতার নাম ও প্রতিষ্ঠার তারিখ নিয়ে ভিন্নমত থাকলেও এ মসজিদ যে পাক ভারত উপমহাদেশের প্রাচীন মসজিদ গুলোর মধ্যে অন্যতম সে বিষয়ে কারো সন্দেহ নেই। গোমতী নদীর কোল ঘেষে কুমিল্লা শহরের মোগলটুলীতে এ মসজিদ তৈরী করা হয়েছিল। অবশ্য বর্তমানে গোমতী নদীটি ১ কিঃমিঃ দূরত্বে প্রবাহমান। আয়তনের দিক দিয়ে এ মসজিদ খুব বেশী বড় না হলেও এর কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য এবং সার্বিক অবয়ব আভিজাত্যের প্রতীক বহন করে। এর বাহ্যিক কারুকাজ প্রমাণ করে তৎসময়ে এর প্রতিষ্ঠাতাদের স্রষ্টার প্রতি সুবিশাল আনুগত্য এবং রুচির পরিচায়ক। ঐতিহ্য আর আভিজাত্যের প্রতীক মোগলটুলী শাহ সুজা মসজিদের প্রতিষ্ঠার প্রকৃত সন তারিখ উল্লেখ না থাকলেও জনশ্রুতি রয়েছে যে ১৬৫৮ খ্রিষ্টাব্দে এ মসজিদ নির্মিত হয়েছে। কেন্দ্রীয় গম্বুজটি পাশের দুটি গম্বুজ থেকে আকারে বড়। সাম্প্রতিকালে মসজিদের দুই প্রান্তে ২২ ফুট করে দুটি কক্ষ এবং সম্মুখ ভাগে ২৪ ফুট প্রশস্ত একটি বারান্দা নির্মাণ করায় আদি রূপ কিছুটা নষ্ট হয়েছে। মসজিদের উত্তর-পূর্ব কোণে একটি সুউচ্চ মিনারও নির্ম...

চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ।

Image
সমতটের রাজধানী খ্যাত, সপ্তম শতাব্দীর বিশ্বনন্দিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পন্ডিত শীলভদ্রের (জন্মস্থান) স্মৃতিধন্য আমাদের চান্দিনা। কালে কালে এ পূণ্যভূমিতে জন্মেছেন আরো অনেক গুণী ও মনীষী। রত্নগর্ভা এ মৃত্তিকায় জন্মে আমিও অনেক ধন্য ও গর্বিত। বিংশ শতাব্দীতে সমগ্র বিশ্ব যখন শিক্ষা-জ্ঞান-বিজ্ঞানে চরম উৎকর্ষে তখন হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির পাদপীঠ চান্দিনা তার সোনালি অতীত হারিয়ে অনেকটাই ম্রিয়মান। জন্মভূমির এ ম্রিয়মানতা আমার তরুণবেলাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। মনে ভেবেছি, একমাত্র শিক্ষাই পারে সব মলিনতা ঝেড়ে আলোকিত চান্দিনা গড়তে। ভাবনা বাস্তবায়নের সুযোগটি আসে ১৯৭৯ সালে। আমি তখন বাংলাদেশ ২য় সংসদের একজন সর্বকনিষ্ঠ সদস্য। জীবন সঙ্গিনী মিসেস মমতাজ আহমেদের আর্থিক সহযোগিতা ও চান্দিনার গণমানুষের উৎসাহ ও উদ্দীপনায় ১৯৮০ সালে চান্দিনার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠা করি ‘‘চান্দিনা রেদোয়ান আহ্মেদ কলেজ’’। ক্রমে প্রতিষ্ঠানটি ১৯৯২-১৯৯৩ সেশনে স্নাতক পর্যায়ে উন্নিত হয়ে এতদঅঞ্চলের শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বপ্ন ছিল প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেয়ার। ...

Top 10 popular sports in Bangladesh

(1) Cricket. (2) Football. (3) Kabaddi (4) badminton (5) Hockey. (6) Chess. (7) Tennis (8) Golf. (9) Handball. (10) Volleyball.

ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান- তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-

ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান- তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান- আমার আপনহারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রান, আমার আপনহারা প্রান আমার বাধন ছেরা প্রান। ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান- তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান- তোমার অশোকে কিংশুকে অলক্ষ্য রঙ লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংশুকে অলক্ষ্য রঙ লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান । তোমার ঝাউয়ের দোলে মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান ।। ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান- তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান- পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন ধায় । পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন ধায় । তোমার প্রজাপতির পাখা আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা । তোমার প্রজাপতির পাখা আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা ।। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখসুখের সকল অবসান । ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান- তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-