Posts

Showing posts with the label chandina

চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ।

Image
সমতটের রাজধানী খ্যাত, সপ্তম শতাব্দীর বিশ্বনন্দিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পন্ডিত শীলভদ্রের (জন্মস্থান) স্মৃতিধন্য আমাদের চান্দিনা। কালে কালে এ পূণ্যভূমিতে জন্মেছেন আরো অনেক গুণী ও মনীষী। রত্নগর্ভা এ মৃত্তিকায় জন্মে আমিও অনেক ধন্য ও গর্বিত। বিংশ শতাব্দীতে সমগ্র বিশ্ব যখন শিক্ষা-জ্ঞান-বিজ্ঞানে চরম উৎকর্ষে তখন হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির পাদপীঠ চান্দিনা তার সোনালি অতীত হারিয়ে অনেকটাই ম্রিয়মান। জন্মভূমির এ ম্রিয়মানতা আমার তরুণবেলাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। মনে ভেবেছি, একমাত্র শিক্ষাই পারে সব মলিনতা ঝেড়ে আলোকিত চান্দিনা গড়তে। ভাবনা বাস্তবায়নের সুযোগটি আসে ১৯৭৯ সালে। আমি তখন বাংলাদেশ ২য় সংসদের একজন সর্বকনিষ্ঠ সদস্য। জীবন সঙ্গিনী মিসেস মমতাজ আহমেদের আর্থিক সহযোগিতা ও চান্দিনার গণমানুষের উৎসাহ ও উদ্দীপনায় ১৯৮০ সালে চান্দিনার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠা করি ‘‘চান্দিনা রেদোয়ান আহ্মেদ কলেজ’’। ক্রমে প্রতিষ্ঠানটি ১৯৯২-১৯৯৩ সেশনে স্নাতক পর্যায়ে উন্নিত হয়ে এতদঅঞ্চলের শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বপ্ন ছিল প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেয়ার। ...

খিরাসার মোহনপুর কাজী বাড়ি,বরকইট,চান্দিনা,কুমিল্লা

এডমিন সজিব আমার এই লেখার পুর্বে ২জন মানুষ আমাদের কাছ থেকে চির বিদায় নিয়েছে তাদের কে যেন আল্লাহ তায়ালা জান্নাত বাসি করেন,আমরা সবাই তাদের জন্য দুয়া করি..... (১) মরহুম: ইমাম উদ্দি...

প্রবাসী জিবনের ঘটে যাওয়া ঘটনা

Image
কোন একদিন সার্বিয়া,আর হাঙ্গেরিতে সজিবুল হাসান (সজিব) ইতালির উদ্দেশে গ্রিস থেকে রওয়ানা দিলাম সার্বিয়াতে এক দালাল একটা টেক্সি ভাড়া করে দেয় সাথে আমরা ৬/৭ জন বন্ধু টেক্সি ড্রাইভার হাঙ্গেরি  বর্ডার এর কাছে ছেড়ে দিল তখন রাত ১১ টা,বর্ডার ক্রস করে যেতে হলে প্রায়  অনেক সময় হাটতে হবে। তখন শিত কাল প্রচন্ড ঠান্ডা তুষার হাওয়া, আমরা সবাই হাটতে শুরু করলাম ছোট এক জঙ্গলে মাঝখান দিয়ে,হাটতে হাটতে প্রায় ৮ ঘন্টা হাটার পর সার্বিয়া বর্ডার ক্রস করে হাঙ্গেরীতে গেলাম তারপর কিছুদূর হাটার পর একটি বাড়ি পেলাম বাড়িতে ২জন লোক ছিলো তাদেরকে জিজ্ঞাস করি বাস ষ্টেশন কোথায় ওরা আমাদেরকে পুলিশ স্টেশনের দিকের রাস্তা দেখিয়ে দেয়্‍,আর সাথে সাথে পুলিশ কল করে দেয়। আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যায় হাঙ্গারিতে এক মাস পাচ দিন জেলে থাকার পর,আমাদেরকে  সার্বিয়া ডিপোর্ট করে,সার্বিয়া পুলিশের হাতে সার্বিয়া হিটলার জেলে রাখা হয় আমাদেরকে ওখানে আমরা খুব কষ্ট পাই। খাবার,পানি,টয়লেট,ও ঘুমের যায়গা। এখানেও পাচদিন থাকি তারপর আমাদেরকে ছেড়ে দেয়। আমরা বাহিরে গিয়ে একটা মানবাধিকার সংস্থার আশ্রয় পাই ওখানে ৩দিন থাকি ঘুমানোর যায়গা নাই,শুধু অল্প...