Posts

Showing posts with the label সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা

Image
বাংলাদেশে উচ্চ শিক্ষার বিস্তারে সরকারি উদ্যোগের পাশাপাশি বহু বেসরকারি উদ্যোক্তাও উদ্যোগ গ্রহণ করে আসছেন। বর্তমানে দেশে প্রায় ৯৫ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা পেয়েছে বেসরকারি উদ্যোগেই। তেমনই একটি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কোটবাড়ি, কুমিল্লায় অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত বাংলাদেশের ৮০ তম বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০০১ সাল থেকে তৃণমূল পর্যায়ে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে কাজ করা আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী শিক্ষা ফাউন্ডেশন ২০১৩ সালে উক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করার উদ্যোগ নেয়। বাংলাদেশ সরকারের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এড. আবদুল মতিন খসরু, এম.পি ও সিসিএন শিক্ষা পরিবারের প্রধান নির্বাহী, সিসিএন পলিটেকনিক ও সিসিএন মডেল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বিশিষ্ট কমপিউটার বিষয়ক বই লেখক মো. তারিকুল ইসলাম চৌধুরীর যৌথ প্রচেষ্টায় ২০১৪ সালে অনুমোদন পায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সিসিএন ইউ...