Posts

জার্মানিতে শীতের শেষে গরমের আগমনে।

Image

rhein river,bonn, Germany

Image

প্রকৃতির সৌন্দর্য।

Image

কুমিল্লা শহরে অবস্থিত হাসপাতাল/ক্লিনিকের নাম ও ঠিকানা।

Image
কুমিল্লা শহরে অবস্থিত হাসপাতাল/ক্লিনিকের নাম ও ঠিকানা ১. মিডল্যান্ড হাসপাতাল প্রাঃ লিঃ, রাম ঘাটলা, (লাকসাম রোড) কান্দির পাড়, কুমিল্লা।মোবাঃ ০১৭১১৭৯৫৭৪০ ২. মুন হাসপাতাল প্রাঃ লিঃ, ঝাউতলা, কুমিল্লা। টেলিফোনঃ ৬৫৪৭১, ৬৮১৬১ ৩. সিডি প্যাথ হাসপাতাল প্রাঃ লিঃ, মেটারনিটি রোড, বাদুরতলা, কুমিল্লা ৭৬৫২৭, ৬৮০৮০ ৪. হেলথ এন্ড ডক্টরস হাসপাতাল, ঝাউতলা, কুমিল্লা। ০১৭১১৮১৫০৬০ ৫. মুক্তি হসপিটাল, রেইস কোর্স, কুমিল্লা। ০১৭১১৭৯৬৯০৫ ৬. নুরপুর মাতৃসদন ক্লিনিক, (হাসপাতাল) এন্ড প্যাথলজী (প্রাঃ), সুলতানা কটেজ তেলিকোনা, কুমিল্লা। ০১৭১১-১৭৭৯২৪ ৭. মীম হসপিটাল, শাসনগাছা, রেইস কোর্স, কুমিল্লা. ০১৭১১-৩৮৬৫০১ ৮. মিশন হাসপাতাল, শাসনগাছা, কুমিল্লা। ০১৭৩৯-১৪২১৭০ ৯. রোকেয়া মেটারনিটি ক্লিনিক, দিগম্বরীতলা, কুমিল্লা। ০১৭১১-৪৮৫০৮৬ ১০. নিউরন হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, রেইস কোর্স, কুমিল্লা। ০১৭১৭-৩২৩৩০৫ ১১. ফয়সাল হাসপাতাল, আয়ুব ম্যানশন, চকবাজার, কুমিল্লা। ১২. কুমিল্লা সিটি হাসপাতাল (প্রাঃ) লিঃ, বাদুরতলা, কুমিল্লা। ০১৮১৯-৬০৭১৫৬ ১৩. কুমিল্লা মেটারনিটি ক্লিনিক, ৬৯৯, রামমালা রোড, ঠাকুরপাড়া, কুমিল্লা। ০১৭১...

জাতীয় দলে অনিয়মিত কুমিল্লার শামসুর।

Image
বাংলাদেশের প্রথম-শ্রেণী এবং লিস্ট এ-এর ক্রিকেটার । শামসুর রহমান এর  জন্ম হয় ৫ জুন, ১৯৮৮ সালে কুমিল্লা । তিনি ডান হাতি ব্যাটসম্যান এবং ডান হাতি মিডিয়াম পেস বোলার। শামসুর রহমান প্রথম-শ্রেণীর প্রথম সেঞ্চুরিটি আসে চট্টগ্রামের বিভাগের বিপক্ষে, এছাড়াও তার ৪টি প্রথম-শ্রেণীর অর্ধ-শতক রয়েছে। সীমিত ওভারের ম্যাচে জিম্বাবুয়ে 'এ' দলের বিপক্ষে তার ২টি অর্ধ-শতক রয়েছে, যার মধ্যে একটির সর্বোচ্চ ৬৩। শামসুর রহমান ২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লীগে রংপুর রাইডার্সের হয়ে খেলেন এবং সাংবাদিকদের ভোটে টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেন ১২ ম্যাচে ৬টি অর্ধশতকসহ ৪২১ রান করেন। তারপর ৩১ মার্চ ২০১৩ সালে তার T20 এবং ৩১ অক্টোভর নিউজিল্যান্ডের বিপক্ষ্যে তার ওডি আই অভিষেক ঘটে।

বিশ্বের ৭ দেশে যাচ্ছে বরুড়ার লতি

Image
কুমিল্লার ঐতিহাসিক লালমাই পাহাড়ের কোল ঘেঁষে বরুড়া উপজেলার অবস্থান। জেলা সদর থেকে ২৫ কিঃ মিঃ দূরে অবস্থিত। কচুর লতি চাষের জন্য বিখ্যাত এ উপজেলা। এখানকার লতি দেশের বিভিন্ন জেলার চাহিদা মিটিয়ে দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে বিশ্বের প্রায় সাতটি দেশে। এ উপজেলার একটি বাজারের নাম কাদবা। সপ্তাহে শনিবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে উৎপাদিত লতি নিয়ে চাষীরা ভিড় করেন এই কাদবা বাজারে। এছাড়া উপজেলার মন্তুর বাজার, শরাফতি পদুয়ার বাজার, বাতাইছরি পুরান বাজার, নতুন বাজার, শিকারপুর, জালগাও, দরগারনামা, পদুয়া, ভবানীপুর, মুগুজি, নিচিন্তপুর, চৌমুহনী, বরুড়া চান্দিনা রোডে অস্থায়ী সবজি বাজারগুলোতে লতি বিক্রি হয়। এখান থেকে পাইকারি ব্যবসায়ীরা তা কিনে পাঠাচ্ছেন ঢাকা-চট্টগ্রামে। সেখান থেকে বিশেষ ব্যবস্থায় প্যাকেট করে রপ্তানি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। আসছে বৈদেশিক মুদ্রা বিক্রেতারাও বাজার দাম ভালো পাওয়ায় দিন দিন এর উৎপাদনও বাড়ছে ব্যাপকভাবে। তবে কালের পরিক্রমায় কাদবা বাজারটি এখন জেলার বৃহৎ লতির বাজার হিসেবে স্বীকৃতি লাভ করেছে। স্থানীয় সূত্র জানায়, সাপ্তাহিক হাটের দু’দিন বরুড়ার শর...

প্রাচীন সভ্যতার নিদর্শন কোটিলা মুড়া

Image
স্থানীয়ভাবে প্রত্নস্থানটি কোটিলা মুড়া নামে পরিচিত। খননের ফলে এখানে পাশাপাশি নির্মিত প্রধান তিনটি বৌদ্ধ স্তূপের নিদর্শন আবিস্কৃত হয়েছে। এ স্তূপগুলি বৌদ্ধ ধর্মের ত্রি-রত্নের (বুদ্ধ, ধর্ম ও সংঘ) প্রতীক। খননে সাত-আট শতকের দু'টি পাথরের মূর্তি, প্রচুর অদগ্ধ সীলমোহর ও নিবেদন স্তূপ এবং শেষ আব্বাসীয় খলিফা মু'তাসিম বিল্লাহর (১২৮২ - ১২৫৮) একটি স্বর্ণ মুদ্রা পাওয়া গিয়েছে। ফলে স্থাপনাটি সাত শতক থেকে তের শতক পর্যন্ত কার্যকর ছিল বলা যায়।